​দেশে ৫৯ টিভি চ্যানেল, ১৪৩৬ পত্রিকা ও ৪৭৪ অনলাইন পোর্টাল

আপলোড সময় : ২২-০৬-২০২৬ ০৭:৫৫:২৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৬ ০৭:৫৫:২৪ অপরাহ্ন
দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৫৯টি টিভি চ্যানেল, এক হাজার ৪৩৬টি পত্রিকা ও ৪৭৪টি অনলাইন নিউজ পোর্টাল রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।

দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন প্রশ্ন করেন, এই মুহূর্তে বাংলাদেশে প্রাইভেট টিভি চ্যানেল কতগুলো ও কী কী? দৈনিক পত্রিকা এবং অনলাইন পত্রিকার সংখ্যার ব্যাপারেও তিনি জানতে চান।

জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, ‘বর্তমানে দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেলের সংখ্যা চারটি ও অনাপত্তি পাওয়া বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা ৫৫টি। বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন চারটিসহ ৩৯টি চ্যানেল সম্প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।’

মন্ত্রী জানান, সারা দেশে বর্তমানে প্রকাশিত দৈনিক পত্রিকার সংখ্যা এক হাজার ৪৩৬টি। এর মধ্যে ঢাকা থেকে প্রকাশিত ৫৯৩টি ও অন্যান্য জেলা থেকে প্রকাশিত ৮৪৩টি। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ৪৭৪টি। এর মধ্যে অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ২৮২টি, দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টাল ক্যাটাগরিতে ১৩১টি ও অনলাইন নিউজ পোর্টাল (আঞ্চলিক) ক্যাটাগরিতে ৬১টি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :