​অজু করার সময় বজ্রপাতে প্রাণ গেল তিন মাদ্রাসা ছাত্রের

আপলোড সময় : ২২-০৬-২০২৬ ১২:২৫:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৬ ১২:২৫:৫০ অপরাহ্ন
নরসিংদীর মনোহরদীতে মাগরিবের নামাজের অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসার ছাত্র মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরও ১ জন।

রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার পাঁচকান্দি মদিনাতুল উলুম মাদ্রাসায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।

মারা যাওয়া ছাত্ররা হলেন- জহিরুল হক (১৫), আবু রায়হান (১৪) ও আবু জাফর (১৫)। তাদের বাড়ি কিশোরগঞ্জের হোসেনপুরে।

মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা ও শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, মাগরিবের নামাজ পড়ার জন্য মাদ্রাসায় অজু খানায় অজু করার সময় বজ্রপাতে ৪ ছাত্র আহত হয়। এসময় তাদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :