কুয়ালালামপুরে আটক ১১৮ বাংলাদেশি

আপলোড সময় : ২০-০৬-২০২৬ ০৩:১২:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৬ ০৩:১২:৩৭ অপরাহ্ন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পুডু মার্কেটের কাছে একটি ভবনে অভিযান চালিয়ে ১৮৬ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার মধ্যরাতের পর পরিচালিত এ অভিযানে সবচেয়ে বেশি আটক হয়েছেন বাংলাদেশিরা। হারিয়ান মেট্রোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি পুরুষ রয়েছেন। এছাড়া ২৮ জন ইন্দোনেশীয় নাগরিককে আটক করা হয়েছে, যাদের মধ্যে সাতজন পুরুষ ও ২১ জন নারী।

এছাড়া অভিযানে মোট ৩২০ জন বিদেশি নাগরিককে তল্লাশি করা হয়। তাদের মধ্যে ১৮৬ জনকে ১৯৫৯/১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের সন্দেহে আটক করা হয়েছে। অভিযোগগুলোর মধ্যে রয়েছে নির্ধারিত সময়ের বেশি অবস্থান এবং বৈধ ভ্রমণ নথি বা অনুমতিপত্র না থাকা।

সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাঘচিসুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাঘচি
আটকদের মধ্যে আরও রয়েছেন ২৬ জন মিয়ানমারের নাগরিক, যার মধ্যে ১৩ জন পুরুষ ও ১৩ জন নারী। এছাড়া পাঁচজন ভিয়েতনামি, চারজন নেপালি, দুইজন ভারতীয়, দুইজন চীনা এবং একজন পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে।

রাত ১২টা ৫ মিনিটে শুরু হওয়া এ অভিযানে ইমিগ্রেশন বিভাগ, পুলিশ, কুয়ালালামপুর সিটি হল এবং জাতীয় নিবন্ধন বিভাগের মোট ১৩৭ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

আটক সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/ ডেস্ক/ এনআইএন
 


 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :