শিক্ষার আনন্দদায়ক পরিবেশ সৃষ্টি ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে অবকাঠামো উন্নয়নের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন অনিন্দ্য ইসলাম অমিত। শনিবার সকালে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ তলাবিশিষ্ট নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষা ব্যবস্থায় বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, "শিক্ষার্থীরা যাতে আনন্দদায়ক পরিবেশে মনোযোগের সাথে শিক্ষা গ্রহণ করতে পারে, সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।"
নারী শিক্ষার প্রসারে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, "তিনি (বেগম খালেদা জিয়া) শুধু বিনামূল্যে বই বিতরণই করেননি, এইচএসসি পর্যন্ত মেয়েদের শিক্ষাকে অবৈতনিক করেছিলেন। যার সুফল হিসেবে আজ ছেলেদের পাশাপাশি মেয়েরাও শিক্ষায় সমানতালে এগিয়ে যাচ্ছে।" তিনি আরও ঘোষণা দেন যে, আগামীতে মেয়েদের শিক্ষা বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক করা হবে এবং দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখা চালিয়ে যাওয়ার সুবিধার্থে উপবৃত্তির পরিমাণ আরও বাড়ানো হবে।
যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সহীলউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
বাংলাস্কুপ/যশোর প্রতিনিধি/এনআইএন