​হাম উপসর্গে আরও পাঁচ মৃত্যু

আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ০৬:০১:২২ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ০৭:১৬:৩১ অপরাহ্ন
হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ের মধ্যে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৪৮ জন।

এ পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৬৬৬ জনে পৌঁছেছে। তাদের মধ্যে ৫৭৩ শিশু হামের উপসর্গ নিয়ে এবং ৯৩ শিশু নিশ্চিত হামে মারা গেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচ শিশুর মধ্যে দুটি শিশু সিলেট বিভাগে এবং ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগে একটি করে শিশুর মৃত্যু হয়েছে।

এ সময়ে সন্দেহভাজন হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ জন, যার মধ্যে ৩৩১টি শিশু ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগের ১৭৫ এবং বরিশাল বিভাগের ১৩৫ শিশুও ভর্তি হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৮১৫ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছুটি পেয়েছেন। ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ৯৫ দিনে হামের উপসর্গ দেখা গেছে ৮৯ হাজার ৯০৪ জনের মধ্যে। হাসপাতাল ভর্তি হয়েছে ৭৪ হাজার ১৮৪ জন। মোট হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৭৭৩ জন। এ ছাড়া ৯৫ দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছেন ৭০ হাজার ৫০৩ জন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :