পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত যুবককে বিভিন্ন মেয়াদের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে দুইজনকে তিন মাস, পাঁচজনকে ১৪দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
কুয়াকাটার আবাসিক হোটেলে ‘সি আ্যাডভেঞ্চার ইন’-এ এই অভিযান চালানো হয়। দণ্ডিতরা হলেন আরিফ বেপারী (২২), হাসান মৃধা (২৩), নিরব প্রমাণিক (২১), শাহেদ ইসলাম (২০), হাসিবুল ইসলাম (১৯), মো. বাপ্পি (১৯), মো. বিল্লাল (২২)। ইয়াসীন সাদেক জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২ (১) ধারায় এদের বিভিন্ন মেয়াদো কারাদণ্ড দেওয়া হয়েছে।
এসময় তাঁদের কাছ থেকে ইয়াবা, গাঁজা ও হুইসকি জব্দ করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কলাপাড়া থানায় একটি মামলা করেছে। আটকদের একজনের বাড়ি মহিপুর, একজনের পটুয়াখালী। চারজনের বাড়ি রাজবাড়ি ও অপর একজনের বাড়ি ঝালকাঠি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে