সংসদ সদস্যদের ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

আপলোড সময় : ১৭-০৬-২০২৬ ০৭:৪২:১৭ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৬ ০৭:৪২:১৭ অপরাহ্ন
সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত সরকারি ফ্ল্যাটগুলোতে জরুরি ভিত্তিতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান।

বুধবার (১৭ জুন) স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে হওয়া সংসদ অধিবেশনে অংশ নিয়ে তিনি সরাসরি এ দাবি করেন।

সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা ও ফ্ল্যাটের আবাসন ব্যবস্থার নানা ঘাটতি তুলে ধরে মি. রহমান বলেন, "আমরা বাজেটের ওপর কথা বলছি। সম্পূরক বাজেটও পাশ হয়েছে এই সংসদে। কিন্তু এই সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে জানালা-দরজার পর্দাগুলো এখনো ঝোলানো হয়নি।"

তিনি ফ্ল্যাটের সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জোরালো করে আরও বলেন, "আমরা শুনেছিলাম, আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়া হবে। এই পর্দা, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন পাওয়ার জোর দাবি জানাচ্ছি।"

বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :