ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ব্যক্তিগত জেট ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছেন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথভাবে আয়োজিত ফিফা বিশ্বকাপে একাধিক ভেন্যুতে ম্যাচ হওয়ায় দর্শক ও কর্মকর্তাদের জন্য দীর্ঘ ভ্রমণ করতে হচ্ছে।
এ কারণে ইনফান্তিনো দ্রুত শহর পরিবর্তন করে একাধিক ম্যাচে উপস্থিত থাকার জন্য ব্যক্তিগত জেট ব্যবহার করছেন। অভিযোগ রয়েছে, তিনি দিনে একাধিক ম্যাচ দেখার জন্য প্রায়ই বিমানে শহর পরিবর্তন করছেন।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ ১১ জুন রাতে মেক্সিকো সিটির স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হয়। একই রাতে ইনফান্তিনো গুয়াদালাহারায় গিয়ে দক্ষিণ কোরিয়া ও চেক প্রজাতন্ত্রের ম্যাচ উপভোগ করেন, দুই শহরের দূরত্ব প্রায় ২৮৫ মাইল।
পরদিন তিনি লস অ্যাঞ্জেলেসে যুক্তরাষ্ট্র বনাম প্যারাগুয়ে ম্যাচে অংশ নেন, যেখানে তাকে মার্কো রুবিওর পাশে দেখা যায়। ১৩ জুন একদিনে সানফ্রান্সিসকো ও ভ্যাঙ্কুভার দুই শহরে গিয়ে আলাদা দুটি ম্যাচ দেখেন।
মিয়ামিতে ফিফার সামিটে অংশ নেওয়ার পর তিনি সিয়াটলে বেলজিয়াম বনাম মিশর ম্যাচ এবং পরে লস অ্যাঞ্জেলেসে ইরান বনাম নিউজিল্যান্ড ম্যাচেও উপস্থিত ছিলেন।
যদিও আয়োজক চুক্তি অনুযায়ী কর্মকর্তাদের জন্য চার্টার বিমানের সুবিধা রয়েছে, কিন্তু সাধারণত ব্যক্তিগত জেট ব্যবহার সীমিত থাকে। ফিফা জানিয়েছে, সভাপতির ভ্রমণসূচি অনুযায়ী কখনও বাণিজ্যিক এবং কখনও চার্টার ফ্লাইট ব্যবহার করা হয় এবং ভ্রমণ ব্যয় সংস্থা বহন করে।
তবে পরিবেশ সংগঠন গ্রিনপিস ইউএসএ এ নিয়ে সমালোচনা করেছে, বলেছে, জলবায়ু সংকট ও তাপপ্রবাহের মতো পরিস্থিতিতে ব্যক্তিগত জেট ব্যবহার পরিবেশগতভাবে নেতিবাচক বার্তা দেয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এইচবি/এসকে