দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫.৬৩ বিলিয়ন ডলার

আপলোড সময় : ১৫-০৬-২০২৬ ১১:০৯:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৬-২০২৬ ১১:০৯:৫৫ পূর্বাহ্ন
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) থেকে এক দশমিক ০০০৫ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা ঋণ পাওয়ার ফলে এই রিজার্ভ বৃদ্ধি পেয়েছে।

রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) গণনা পদ্ধতি অনুযায়ী, দেশের রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রিজার্ভের এই অবস্থান চলমান বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও দেশের বহিঃখাতের স্থিতিশীলতা প্রতিফলন করে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :