হেক্সা মিশনের শুরুতেই হোঁচট খেলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপপর্বের হাই-ভোল্টেজ ম্যাচে মরক্কোর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর ভিনিসিয়ুসের দুর্দান্ত গোলে ম্যাচে ফিরেছিল ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত আর ব্যবধান বাড়াতে পারেনি সেলেসাওরা। ম্যাচ শেষ হয় ১-১ গোলে। এ নিয়ে বিশ্বকাপ ইতিহাসে চতুর্থবারের মতো নিজেদের উদ্বোধনী ম্যাচে জয়বঞ্চিত হলো ব্রাজিল।
সেই সঙ্গে সামনে এসেছে অস্বস্তিকর এক ইতিহাসও। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ড্র করার পর কখনোই বিশ্বকাপ জিততে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এবারের আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিনবার ড্র করেছিল ব্রাজিল। ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র, ১৯৭৮ সালে সুইডেনের বিপক্ষে ১–১ এবং ২০১৮ সালে সুইজারল্যান্ডের সঙ্গে ১–১ গোলে সমতা। এই তিন আসরের একটিতেও শিরোপা ছুঁতে পারেনি তারা।
১৯৭৪ বিশ্বকাপে ব্রাজিল শেষ করেছিল চতুর্থ হয়ে। ১৯৭৮ সালে তৃতীয় স্থান পেলেও ট্রফির দেখা মেলেনি। আর ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল নেইমারদের।
অন্যদিকে ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপজয়ী অভিযানের দিকে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২—প্রতিবারই প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল সেলেসাওরা। পরে সেই আসরগুলোতেই শিরোপা জিতেছে তারা।
অবশ্য কাগজের পরিসংখ্যানে নয়, মাঠের পারফরম্যান্সেই ফলাফল নির্ধারিত হয়। এবারের আসরে কার্লো আনচেলত্তির শিষ্যরা কতদূর যেতে পারে এখন সেটাই দেখার বিষয়।
ড্র করে হতাশ মরক্কো
বিশ্বকাপের গ্রুপপর্বের হাই-ভোল্টেজ ম্যাচে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে হার এড়িয়েছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নয় মরক্কো। কোচ মোহাম্মদ উয়াহবি ম্যাচ শেষে এক প্রতিক্রিয়ায় জানাচ্ছিলেন, জয়ের জন্যই খেলেছিলাম। ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ হওয়ায় খেলোয়াড়দের মধ্যে হতাশা কাজ করছে।
নিউ জার্সিতে ‘সি’ গ্রুপের ম্যাচে প্রথমার্ধেই সাইবারির গোলে এগিয়ে যায় মরক্কো। তবে বেশিক্ষণ সেই লিড ধরে রাখতে পারেনি আফ্রিকান দলটি। ভিনিসিয়ুস জুনিয়রের গোলে সমতা ফেরায় ব্রাজিল। বিরতির পর দুই দলই বেশ কয়েকটি সুযোগ পেলেও আর গোলের দেখা পায়নি।
ম্যাচ শেষে উয়াহবি বলেন, ‘আমরা ভালো খেলেছি। লক্ষ্য ছিল জয়। কিন্তু ফুটবল এমনই। যেসব জায়গায় ঘাটতি ছিল, সেগুলো নিয়ে কাজ করতে হবে। স্কটল্যান্ডের বিপক্ষে আরও ভালোভাবে প্রস্তুত হতে চাই। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। তারা হতাশ, কারণ তারা জিততে চেয়েছিল।’
ড্র করলেও একটি রেকর্ড গড়েছে মরক্কো। ব্রাজিলের বিপক্ষে হার এড়িয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে দলটি। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বর্তমানে এটিই যৌথভাবে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। স্পেনও সমান সংখ্যক ম্যাচে অপরাজিত রয়েছে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কমে যাওয়ার কারণ হিসেবে গরম আবহাওয়ার কথা উল্লেখ করেছেন মরক্কো কোচ। তিনি বলেন, ‘গরমের কারণে ম্যাচের গতি কিছুটা কমে গেছে, যা স্বাভাবিক। এখন আমরা স্কটল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে আছি। তাদের খেলার ধরন ব্রাজিলের চেয়ে ভিন্ন। সে অনুযায়ী প্রস্তুতি শুরু করেছি।’
আগামী ১৯ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে আশরাফ হাকিমিরা। এরপর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন