নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডিএনডি লেকে গোসলে নেমে তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে বার্মা স্ট্যান্ডসংলগ্ন দক্ষিণ কদমতলী কাশেমপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন– মো. রাশেদুজ্জামান (২২), তাঁর শ্যালক মো. গালিব (১৮) এবং শ্যালিকা মোসা. সুরাইয়া (১২)।
স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বেলা সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে রাশেদুজ্জামান, গালিব ও সুরাইয়া লেকে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা তলিয়ে যান। পরে স্থানীয়রা তাদের দেখতে না পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেন।
নারায়ণগঞ্জ নদী ফায়ার স্টেশনের ডুবুরি দল এক ঘণ্টার চেষ্টায় প্রথমে রাশেদুজ্জামান ও গালিবের এবং পরে সুরাইয়ার মরদেহ উদ্ধার করে।
রাশেদুজ্জামানের বাড়ি উপজেলার মনাগ গ্রামে। আর গালিব ও সুরাইয়ার বাড়ি রঘুনাথপুর গ্রামে। তারা বাবা আকরাম হোসেনের সঙ্গে দক্ষিণ কদমতলী কাশেমপাড়ায় ভাড়াবাসায় থাকতেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, স্বজন জানিয়েছেন–তিনজনই সাঁতার জানতেন। এরপরও কীভাবে তলিয়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন