আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১০:৪৪:২১ পূর্বাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১০:৪৪:২১ পূর্বাহ্ন
আজ ১২ জুন আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করা হচ্ছে।

এ বছরের বৈশ্বিক প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “শিশুশ্রমকে লাল কার্ড: শিশুদের জন্য ন্যায্যতা, প্রাপ্তবয়স্কদের জন্য মর্যাদাপূর্ণ কাজ।” অন্যদিকে জাতীয়ভাবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিপাদ্য করেছে- “শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি।”

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে- বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ১৩ কোটি ৮০ লাখ শিশু বিভিন্ন ধরনের শ্রমে জড়িত। এর মধ্যে প্রায় ৫ কোটি ৪০ লাখ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত, যা তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য মারাত্মক হুমকি।

বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্র্য, শিক্ষার অভাব, সামাজিক বৈষম্য এবং অপ্রাতিষ্ঠানিক শ্রমবাজারের বিস্তার শিশুশ্রমের প্রধান কারণ। উন্নয়নশীল দেশগুলোতে এই সমস্যা আরও প্রকট, যেখানে অনেক পরিবার জীবিকার তাগিদে শিশুদের শ্রমে ঠেলে দিতে বাধ্য হয়।

শিশুশ্রম শুধু একটি মানবাধিকার লঙ্ঘনই নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকেও বাধাগ্রস্ত করে। তাই এ সমস্যা মোকাবিলায় সরকার, আন্তর্জাতিক সংস্থা ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করছেন সংশ্লিষ্টরা।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন   

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :