২০২৪ সালের বাজেটে ছাত্র জনতার আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিএনপি সরকারের প্রথম প্রস্তাবিত বাজেটেই এই ঘোষণা করা হয়। বাজেটে আহত জুলাই যোদ্ধাদের জন্য আর্থিক সহায়তার কর্মসূচিও অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাজেট বক্তৃতার শুরুতেই বলেন, দেড় দশকের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।
তিনি আরও উল্লেখ করেছেন, গত দেড় দশক ধরে ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দেশের মানুষের আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে। ২০১৬ সালে ভিশন ২০৩০, ২০২২ সালে রাষ্ট্র মেরামতের ২৭ দফা, এবং ২০২৩ সালের যুগপৎ আন্দোলনের ৩১ দফার ভিত্তিতে বিএনপি যে আন্দোলন গড়ে তুলেছে, সেটিই ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের জমিন তৈরি করেছে।
বিএনপি গণঅভ্যুত্থানের আকাঙ্খাকে ধারণ করে আরও সম্প্রসারিত প্রস্তাব জুলাই জাতীয় সনদে উপস্থাপন করেছে এবং এটি বাস্তবায়নের অঙ্গিকার করেছে। এছাড়াও, বাজেট বক্তৃতায় একাধিক স্থানে ছাত্র জনতার আন্দোলনের কথা উল্লেখ করা হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে