জ্বালানিমন্ত্রীকে অভিনন্দন

দোকানপাট খোলা রাখার নতুন সময় আজ থেকে কার্যকর

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০৩:৩৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০৩:৪৪:৩৪ অপরাহ্ন
সারা দেশে আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকে সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল খোলা খাকবে বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন, আজ থেকে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখা যাবে।

এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী এবং জ্বালানিমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

এর আগে ঈদুল আজহা উপলক্ষে দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত জানিয়েছিল বিদ্যুৎ বিভাগ। তবে ঈদের পর আবারও সন্ধ্যা ৭টায় দোকান-ব্যবসাপ্রতিষ্ঠান ও শপিং মল যথারীতি বন্ধ রাখা হয়।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
   

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :