​ওমান উপকূলে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ০১:০৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ০১:০৯:৪৫ অপরাহ্ন
ওমান উপকূলে একটি তেলবাহী জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) এই ভয়াবহ হামলার ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (১১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের কেন্দ্রীয় বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল তিন ভারতীয় নাবিক নিহতের এই খবর নিশ্চিত করেছেন।

দূতাবাস সূত্রে জানা গেছে, নিহত নাবিকদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সাথে ওমান উপকূলের ওই তেলবাহী জাহাজে আর কোনো ভারতীয় নাগরিক আটকা পড়েছেন কি না, তা খতিয়ে দেখছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

উদ্বেগজনক এই হামলার পর ওমান ও এডেন উপসাগরীয় এলাকায় চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন থেকে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :