​আফগানিস্তানে ফের পাকিস্তানের বিমান হামলা, ১১ শিশুসহ নিহত ১৩

আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১২:১৬:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১২:১৬:৩০ অপরাহ্ন
আফগানিস্তানের তিনটি প্রদেশে আবারও বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে অন্তত ১৩ জন নিহত এবং আরও ১৪ জন আহত হয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (৯ জুন) রাতে এই হামলা চালানো হয়। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বুধবার (১০ জুন) এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশে পৃথকভাবে এসব বিমান হামলা চালানো হয়। নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী এবং একজন বৃদ্ধ রয়েছেন বলে দাবি করেছে আফগান প্রশাসন।

তবে এ হামলা নিয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। গত কয়েক মাসে দুই দেশের মধ্যে একাধিক দফা সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে, যাতে উভয় পক্ষেই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ হতাহত হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :