উত্তর কোরিয়ায় পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় শি জিনপিংকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং তার স্ত্রী রি সোল জু।
সোমবার (৮ জুন) সকালে বিবিসির প্রতিবেদনে বলা হয়, শির আগমন উপলক্ষে বিমানবন্দরে আগে থেকেই স্ত্রীকে নিয়ে দাঁড়িয়ে থাকেন কিম। শির বিমান অবতরণ করার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় অভ্যর্থনার আনুষ্ঠানিকতা।
চীনা রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রচারিত ফুটেজে দেখা যায়, বিমানবন্দরে লাল গালিচা বিছিয়ে অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে। কিম ও রি সোল জু হাসিমুখে করতালি দিয়ে অতিথিদের স্বাগত জানান। এ সময় লাল গালিচার দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিল উত্তর কোরিয়ার সেনাসদস্যরা।
যদিও সিসিটিভির ভিডিওতে শি জিনপিং ও তার সফরসঙ্গীদের সরাসরি দেখা যায়নি, তবে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া জানিয়েছে, শি ও কিম পরস্পরের সঙ্গে করমর্দন করেন। এছাড়া উত্তর কোরিয়ার শিশুদের একটি দল শি জিনপিং এবং তার দলকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
সফরের মূল কর্মসূচি বা দুই নেতার বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি বেইজিং বা পিয়ংইয়ং। তবে আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে