পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সরকারি সফরে রাশিয়ায় পৌঁছেছেন। রোববার (৭ জুন) রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম এবং রাশিয়া সরকারের পক্ষ থেকে উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান।
সফরকালে তাঁরা রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সফরকালে রাশিয়ার সরকারি ও বেসরকারি পর্যায়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা সাক্ষাৎ করবেন। আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, মস্কো সফরকালে খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ঢাকা-মস্কোর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন তিনি। ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টার প্রথম রাশিয়া সফর।
গত বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, খলিলুর রহমানের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সহযোগিতা অব্যাহত রাখতে রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। এরই অংশ হিসেবে ৭ থেকে ৯ জুন তার রাশিয়া সফর অনুষ্ঠিত হবে।
বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় খলিলুর রহমানকে একজন অভিজ্ঞ কূটনীতিক, আন্তর্জাতিক বিষয়াবলীতে দক্ষ ও বাস্তববাদী ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে