​বাঁচানো গেল না ‘হাসির রাজা’ সেলিম কুমারকে

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০২:৪৫:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০২:৪৫:১৬ অপরাহ্ন
বেশ কিছুদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে থেমে গেলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা, লেখক, পরিচালক ও মিমিক্রি শিল্পী সেলিম কুমার। শনিবার (৬ জুন) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকদিন আগে ভর্তি হন সেলিম কুমার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয় এবং ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই তিনি ফুসফুস, কিডনি ও হৃদ্‌রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। এর আগে তার লিভার প্রতিস্থাপনও করা হয়েছি সেলিম কুমারের। 

চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টার পরও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালের মেডিকেল বুলেটিনে জানানো হয়, ডায়ালাইসিস, অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছিল। তবে চিকিৎসাধীন অবস্থাতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। 

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :