কলাপাড়ায় বাস অটোবাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১১:৪৪:১১ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১১:৪৪:১১ পূর্বাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে যাত্রীবাহী একটি অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে ৯ যাত্রী গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে শঙ্কাজনক অবস্থায় ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করা হয়েছে। পথিমধ্যে হারুন গাজী (৪৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে। 

শনিবার (৬ জুন) রাত আনুমানিক ৮টার দিকে কলাপাড়ার আন্ধারমানিক ব্রিজের কলাপাড়া পৌরএলাকা অংশে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতরা হলেন আব্দুল খালেক (৪০), হারুন গাজী (৪৫), কাসেম মোল্লা (৩৫), বুলবুল (২৬), রাকিবুল (২৮), শফিকুল ইসলাম (৩০), মিজানুর রহমান, রাহাত (২১) ও সাকিল (২৫)। তাদের মধ্যে সাকিলকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ৮ জনকে বরিশালে প্রেরণ করার পরে পথিমধ্যে হারুন গাজী মৃত্যুর কোলে ঢলে পড়েন। তার মৃতদেহ থানায় নেওয়া হয়েছে। নিহত হারুন গাজীর বাড়ি কলাপাড়া উপজেলার মহিপুর ইউনিয়নের নজিবপুর গ্রামে। তার বাবার নাম সত্তার গাজী।

প্রত্যক্ষদর্শী শ্রমজীবী ভ্যানচালক মিন্টু মিয়া জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী সাকুরা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১২-২০৯৪) একটি বাস কলাপাড়ার আন্ধারমানিক ব্রিজের সংযোগ সড়কে পৌছলে পাখিমারা থেকে কলাপাড়াগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোবাইকটি দুমড়েমুচড়ে যায়। অটোতে থাকা চালকসহ আট যাত্রী গুরুতর জখম হয়। রক্তাক্ত জখম হওয়া আহতদের আর্তনাদ শুনে স্থানীয়র ছুটে এসে হাসপাতালে নিয়ে যায়। 

এদিকে দুর্ঘটনার পর আহতদের চিকিৎসা ও বরিশালে রেফারের সার্বিক সহযোগিতা জন্য ছুটে যান কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। 

বরিশাল নেয়ার পথে বাকেরগঞ্জ এলাকায় পৌছলে গরুতর আহত হারুন গাজী নামের একজন নিহতের খবর নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি মো: নজরুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে।
 
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :