যাত্রাবাড়ীতে সিটি কর্পোরেশনের কর্মচারী গুলিবিদ্ধ

আপলোড সময় : ০৬-০৬-২০২৬ ১১:৪৬:০২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৬-২০২৬ ০১:৩৯:৪৪ অপরাহ্ন
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে তানজিদ (৩৫) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কর্মচারী হিসেবে কর্মরত বলে জানা গেছে।

শুক্রবার (৫ জুন) রাত ১১ টা ১০ মিনিটের দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ তানজিদকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু মামুন জানান, রাত সাড়ে ১০টার দিকে সায়েদাবাদ পানির পাম্পের সামনে অজ্ঞাত ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত হঠাৎ তানজিদকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তার বাম পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

তিনি আরও জানান, গুলিবিদ্ধ তানজিদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশার ওষুধ দেওয়ার কাজ করতেন। তবে কে বা কারা তাকে কি কারণে গুলি করেছে সে বিষয়টি বলতে পারছি না।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, যাত্রাবাড়ী থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে। 

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :