রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তর নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ জানান, রাত ১১টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। প্রথমে বিমানবন্দরের ফায়ার সার্ভিস ইউনিট কাজ শুরু করে। পরে তাঁদের সঙ্গে যোগ দেয় উত্তরা স্টেশন থেকে যাওয়া দুটি ইউনিট।
এরপর আরও দুটি ইউনিট পাঠানো হয়। তবে প্রথম দুটি ইউনিট পৌঁছে রাত ১১টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরো নেভাতে আরও কিছুটা সময় লেগে যায়।
শুক্রবার রাতে ৯ নম্বর গেট এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। সূত্র : সমকাল
বাংলা স্কুপ/ডেস্ক /এইচবি/এসকে