কলাপাড়ায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামাতো ভাই গ্রেফতার

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ০৩:১৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৬ ০৩:১৫:৩৩ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় বোনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামাতো ভাই ফোরকান হাওলাদারকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। রবিবার রাত ৯টার দিকে পৌরশহরের বাদুরতলী স্লুইস সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার ফোরকার একজন ইলেকট্রিক মিস্ত্রি। তিনি ভুক্তভোগী নারীর মামাতো ভাই। ভুক্তভোগী নারী (৪৬) এ ঘটনায় সোমবার সকালে কলাপাড়া থানায় ধর্ষণ চেষ্টার একটি মামলা করেছেন। কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম এ খবর নিশ্চিত করেছেন।

ভুক্তভোগীর অভিযোগ, তার বসত ঘরের দোতলায় বৈদ্যুতিক সংযোগে সমস্যা হয়। সে ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেন। রাত নয়টার দিকে ফোরকান তাদের ঘরে গিয়ে বিদ্যুৎ লাইনের মেরামত কাজ শুরু করেন। কিন্তু ওইসময়ে নারীকে ঘরে একা পেয়ে ফোরকান তার শরীরের স্পর্শ কাতর স্থানে হাত দেয় এবং জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। 

এ সময় ভুক্তভোগীর ডাকচিৎকারে পাশের গোয়াল ঘরে থাকা তার স্বামী ও ছেলে দৌড়ে গিয়ে ফোরকানকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে সোপর্দ করা হয়।

কলাপাড়া থানার ওসি নজরুল ইসলাম আরও বলেন, ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলার আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
  

 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :