হজে থামছেই না মৃত্যু, প্রাণ গেল আরও ৪ বাংলাদেশির

আপলোড সময় : ০১-০৬-২০২৬ ১১:৩৫:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-০৬-২০২৬ ১১:৩৫:১৬ পূর্বাহ্ন
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে বাংলাদেশিদের মৃত্যুর মিছিল যেন থামছেই না। সর্বশেষ ৩১ মে, ২০২৬ (সৌদি সময়) পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদি আরবে সর্বমোট ৪১ জন বাংলাদেশি হজযাত্রী বা হাজি ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ২৭ জন এবং নারী ১৪ জন।

মৃত ৪১ জন হাজি সৌদি আরবের বিভিন্ন স্থানে ইন্তেকাল করেছেন। এর মধ্যে মক্কায় ৩০ জন এবং মদিনায় ১১ জন মারা গেছেন। তবে জেদ্দা, মিনা, আরাফা বা মুজদালিফায় এখন পর্যন্ত কোনো হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে, দেশে ফিরে আসার প্রক্রিয়া চলমান রয়েছে। ৩১ মে পর্যন্ত মোট ১১,৬১৩ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে সরকারি মাধ্যমের হাজি ১,২৫৩ জন এবং বেসরকারি মাধ্যমের হাজি ১০,৩৬০ জন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সসহ বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২৮টি ফিরতি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

অন্যদিকে, সৌদি আরবের স্থানীয় হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেছেন মোট ১৭৯ জন হজযাত্রী। বর্তমানে বিভিন্ন হাসপাতালের ভর্তি রয়েছেন আরও ২২ জন হাজি। এছাড়া সৌদি আরবে অবস্থানরত হাজিদের জন্য ৫২ হাজার ৪০টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে এবং আইটি হেল্পডেস্ক থেকে ২৩ হাজার ৯৭৭টি সেবা প্রদান করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
  

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :