কলাপাড়ায় এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা, আটক ৩

আপলোড সময় : ৩১-০৫-২০২৬ ১২:০৭:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৫-২০২৬ ১২:০৭:৫১ অপরাহ্ন
পটুয়াখালীর কলাপাড়ায় তাজুল ইসলাম (১৬) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাতে মাছুয়াখালী গ্রামে নৃশংস এই হত্যাকান্ড ঘটে। এ  ঘটনায় পুলিশ  তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নিয়েছে। নিহত তাজুল ইসলাম এবছর এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছে। তার বাবার নাম ফারুক হাওলাদার। 

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খেলাধুলাসহ বিভিন্ন ধরনের পূর্ব বিরোধের জেরে একই এলাকার রিয়াদ (১৭), সজীব খান (১৭) ও হৃদয় মোল্লা (১৮) তাজুল ইসলামের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। হামলার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

গুরুতর আহত অবস্থায় তাজুল ইসলামকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম  জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতা, আধিপত্য বিস্তার কিংবা ব্যক্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এঘটনায়  তিনজনকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :