​হামাসের নতুন সামরিক প্রধান ওদেহ নিহত: দাবি ইসরায়েলের

আপলোড সময় : ২৭-০৫-২০২৬ ০৬:১৯:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৭-০৫-২০২৬ ০৬:১৯:১৮ অপরাহ্ন
ফিলিস্তানের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের নতুন সামরিক প্রধান মোহাম্মদ ওদেহ গাজার উত্তরাঞ্চলে এক বিমান হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত। বুধবার (২৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

আইডিএফের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ কয়েক মাস ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে ওদেহ ও তার সহযোগীদের গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছিল। এর ভিত্তিতে গাজা সিটির কয়েকটি ভবনে হামলা চালানো হয়, যেগুলো ওদেহের আত্মগোপনের স্থান হিসেবে ব্যবহার হচ্ছিল।

এছাড়া, ৭ অক্টোবরের হামলায় জড়িত হামাসের আরেক সদস্যের নিকটবর্তী একটি অ্যাপার্টমেন্টেও হামলা চালানো হয়েছে বলে জানানো হয় ইসরায়েলি বাহিনীর বিবৃতিতে। গত সপ্তাহে ইজ্জ আল-দীন হাদ্দাদ নিহত হওয়ার পর মোহাম্মদ ওদেহ হামাসের সামরিক শাখার প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি সংগঠনটির গোয়েন্দা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

আইডিএফের দাবি, ৭ অক্টোবরের হামলার পরিকল্পনা ও সমন্বয়ে ওদেহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পাশাপাশি যুদ্ধ চলাকালে তিনি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিভিন্ন হামলা ও গোয়েন্দা কার্যক্রমও পরিচালনা করে আসছিলেন। তার মৃত্যু হামাসের পুনর্গঠন প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ আঘাত হেনেছে বলে দাবি করেছে আইডিএফ।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :