রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
বুধবার (২৭ মে) সকাল ৬টার দিকে পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনে উঠে আকাশ পরিবহনের আরেকটি বাসে ধাক্কা দেয়।
নিহতরা হলেন লাইজু বেগম (৩৮), কবির জমাদ্দার (৪৭), খুশি বেগম (৩৫) ও মো. রবিউল (২২)। আহতদের কুর্মিটোলা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালায়।
ভাটারা থানার উপপরিদর্শক নেসার উদ্দিন জানান, ইসলাম পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে চালক বাসটি ডিভাইডারের ওপর তুলে দিলে বিপরীত লেনের বাসে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন। পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও সহকারী পালিয়ে যায়। ওই এলাকায় যানজট সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ঈদে ঘরমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে