রাজধানীর বাড্ডায় একটি চিপসের কারখানায় আগুন লেগে দুই তরুণ কর্মী প্রাণ হারিয়েছেন।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানিয়েছেন, সোমবার (২৫ মে) রাত ৩টা ১০ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর আসে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সেখানে গিয়ে ৪টা ২৩ মিনিটে আগুন নিভিয়ে ফেলে।
পরে সেখান থেকে মোহাম্মদ মোস্তফা (২১) ও মাহমুদুল হাসানের (২৩) লাশ উদ্ধার করা হয়। তাঁরা ওই চিপসের কারখানার কর্মী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান বলেছেন, ওখানে একটা চিপসের ফ্যাক্টরি ছিল। শর্ট সার্কিট থেকে আগুন লাগে কারখানায়।ওই কারখানার ১০ জন কর্মীর মধ্যে আটজন বের হতে পারলেও দুজন পুড়ে মারা যান।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মোস্তফার বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলার বড় কুমারপাড়া গ্রামে। তিনি মজনু মিয়ার ছেলে। অপরদিকে মাহমুদুল হাসানের বাড়ি একই উপজেলার কাজীপাড়া গ্রামে। তিনি ইসলাম উদ্দিনের ছেলে। বর্তমানে তারা দুজনই পূর্ব বাড্ডার ওই ফ্যাক্টরিতে বসবাস করতেন।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে