​খায় আর বেশি চিল্লায়, তাই নাম ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’

আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ০১:০১:২৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ০১:০১:২৮ অপরাহ্ন
ঈদুল আজহাকে সামনে রেখে পশুর হাটে উৎসুক মানুষের আকর্ষণ বাড়াতে এক খামারি তার কোরবানির গরুর নাম রেখেছেন ‘নাসীরুদ্দীন পাটওয়ারী’।

গরুটি নাকি অনেক বেশি চিৎকার করে (চিল্লায়) এবং প্রচুর খাবার খায়; আর এই স্বভাবের কারণেই মালিক শখ করে গরুটির এমন নাম রেখেছেন।

রোববার (২৪ মে) গরুটি ও তার মালিকের একটি ভিডিও স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনা উঠে আসে। 

এরইমধ্যে কালো রঙের এই বিশাল আকৃতির গরুটি দেখতে কোরবানির হাটে উৎসুক মানুষ ভিড় জমাচ্ছেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গরুর মালিক কোরবানির হাটে দাঁড়িয়ে গরুটির নামকরণের কারণ ব্যাখ্যা করছেন।

তিনি বলেন, ‘এটার (গরু) নাম রাখছি নাসীরুদ্দীন পাটওয়ারী! অনেক চিল্লায় দেখে এ কারণে এই নাম রাখছি। গরুটি খাওয়ার জন্যই আরও অতিরিক্ত চিল্লায়, খাওয়া কম পড়লেই চিল্লাইতে থাকে।’

গরুটির খাদ্যাভ্যাস সম্পর্কে মালিক আরও জানান, বিশালাকৃতির এই কালো ষাঁড়টি এক চুমুকেই প্রায় ১২ কেজি চালের জাউ খেয়ে ফেলে। এছাড়া প্রতিদিন নিয়মিত ঘাস ও খড় তো দিতেই হয়। আপাতত কোরবানির এই গরুটির দাম হাঁকা হচ্ছে ৯ লাখ টাকা। ৯ লাখ টাকা দাম হলে ‘নাসীরুদ্দিন পাটোয়ারী’ নামের এই গরুটি বিক্রি করে দেবেন বলে জানান খামারি।

এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে নানামুখী রসাত্মক ও কৌতূহলী প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকেই ভিডিওর কমেন্ট বক্সে মজার মজার মন্তব্য করছেন।

খোরশেদ আলম নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘এখন ঠিক আছে, এর নাম শুনে গরু রাগ করবে না তো!’

আবার হিরণ আলী নামে একজন মন্তব্য করেছেন, ‘ফিড বেশি খাওয়ানো হইছে, তাই অস্থিরতার কারণে চিল্লায়।’

অন্যদিকে মো. মহসিন হোসেন লিখেছেন, ‘খুব সুন্দর একটা নাম।’

আর সাব্বির আহমেদ প্রতীক নামে আরেকজন ব্যবহারকারী কিছুটা রসিকতা করে লিখেছেন, ‘পাটওয়ারীর শেষ রক্ষা হলো না।’

ঈদের আগে হাটের এই বিচিত্র নামকরণ ও ভাইরাল ভিডিওটি নেটিজেনদের বেশ বিনোদন জোগাচ্ছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :