​সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নয়: ইরানের প্রেসিডেন্ট

আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৫৭:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ০৫:৫৭:১৯ অপরাহ্ন
ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য সমঝোতা নিয়ে দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

রোববার (২৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজের বরাতে বলা হয়, প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেছেন, “সমাজে বিভাজন সৃষ্টি করে এমন কোনো বক্তব্য, বিশ্লেষণ বা অবস্থান কার্যত শত্রুর উদ্দেশ্য বাস্তবায়নে সহায়তা করে।”

তিনি বলেন, “সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কাঠামোর বাইরে এবং সর্বোচ্চ নেতার অনুমতি ছাড়া দেশে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।”

পেজেশকিয়ান জানান, রাষ্ট্র পরিচালনায় একটি অভিন্ন সিদ্ধান্ত ও সম্মিলিত আনুগত্য প্রয়োজন।

তার এই মন্তব্য এমন সময়ে এলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

উল্লেখ্য,  ইরানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত—বিশেষ করে পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়ে—সর্বোচ্চ নেতার অনুমোদনই চূড়ান্ত হিসেবে বিবেচিত হয়।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :