দিনাজপুরের হিলি সীমান্তে মাদকবিরোধী অভিযানে ২ হাজার অ্যাম্পলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৩ মে) দিবাগত রাতে হিলি সিপি থেকে বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, হিলির ধরন্দা ফকিরপাড়া এলাকার আযাদ খানের ছেলে সুরুজ খান (৪৫) এবং বালুর চর এলাকার মৃত হাসান আলীর ছেলে রবিউল ইসলাম (২৬)।
বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর হিলি থানার ভারপ্রাপ্ত (ওসি) জাকির হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হিলি সিপি থেকে বাজার রোড এলাকায় একদল মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচা করছে। পরে পুলিশের একটি টিম সেখানে অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
পরে তাদের কাছে থাকা দুটি ব্যাগ তল্লাশি করে দুই হাজার অ্যাম্পল জব্দ করা হয়। ওসি আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে