রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার বিচার সাতদিনের মধ্যেই সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, মামলার জন্য বিশেষ পিপি নিয়োগ দেওয়া হয়েছে। চিফ জাস্টিস বিশেষ আদালতের ছুটি বাতিলের চিন্তা করছেন। আশা করা যাচ্ছে, পাঁচ থেকে সাত দিনের মধ্যে বিচারকার্য শেষ হবে।
রোববার (২৪ মে) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার এ ঘটনায় আন্তরিকতা দেখিয়েছে। তবে কলাবাগানে আট বছরের শিশু ধর্ষণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এটি সামাজিক অবক্ষয় ও মূল্যবোধের সংকট। সমাজ সংস্কারের পাশাপাশি আইনানুগ ব্যবস্থা ও দ্রুত বিচার নিশ্চিত করছে সরকার। তিনি দাবি করেন, গত তিন মাসে প্রতিটি ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে সফল হয়েছে সরকার।
তিনি বলেন, রামিসার ঘটনায় মাত্র সাত ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তার স্ত্রীকেও সহযোগী অপরাধী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। ডিএনএ টেস্ট ও পোস্টমর্টেম রিপোর্ট হাতে এসেছে। চার্জশিট প্রণয়নের কাজ শেষে আজ আদালতে দাখিল করা হবে। আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যেই বিচারকাজ সম্পন্ন করে আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এ সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি মাসউদুল হক। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে