ভেজাল শিশুখাদ্য উৎপাদন ও বিক্রির অভিযোগে পটুয়াখালীর কলাপাড়ায় মোকসেদুল মুসুল্লি (৩০) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শনিবার দিবাগত রাত নয়টার দিকে এ দন্ড কার্যকর করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দন্ড কার্যকর করেন।
তিনি জানান, কোন ধরনের সরকারি অনুমোদন ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে দন্ডিত ব্যক্তি ৭ ধরনের ভেজাল শিশুখাদ্য উৎপাদন করে বিক্রি করছিলেন। কলাপাড়া পৌরসভার চিংগুরিয়া মহল্লায় মোর্তুজার কালভার্টের সামনে একটি ঘরে এসব প্রাণঘাতী ভেজাল শিশু খাদ্য উৎপাদন ও বিক্রি করে আসছিলেন দন্ডিত ওই ব্যক্তি। নিরাপদ খাদ্য আইন ২০১৩-এর ৩৯ ও ৫৮ ধারা মোতাবেক মোকসেদ মুসুল্লিকে কারাদণ্ড প্রদান করা হয়।
এসময় বিভিন্ন ধরনের রং, কেমিক্যাল, তেতুল,দধিসহ বিভিন্ন ধরনের উপকরণ জব্দ করা হয়। ওই ব্যক্তির কাছে কোন ধরনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। দন্ডিত ব্যক্তির বাড়ি মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামে। তার বাবার নাম আলী আহম্মেদ মুসুল্লি।
অভিযান পরিচালনাকালে কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ, সেনিটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃণাল চন্দ্র দেবনাথ ও স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন। কলাপাড়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত থেকে এই কাজে সহায়তা করেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন