শিশু রামিসা ধর্ষণকারীর দ্রুত ফাঁসি ও পটুয়াখালীর কলাপাড়ায় এইচএসসি পরীক্ষার্থীর ওপর পৈশাচিক নিপীড়কদের দ্রুত বিচারের দাবিতে শনিবার (২৩ মে) বেলা ১১টায় মানববন্ধন সমাবেশ করা হয়েছে। মানবধিকার কমিশন কলাপাড়া উপজেলা ও পৌরশাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কলাপাড়া প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে সভাপতিত্ব করেন কমিশনের কলাপাড়া উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, শিক্ষক নমিতা রাণী দত্ত, গণমাধ্যমকর্মী মেজবাহউদ্দিন মাননু, মানবাধিকার সংগঠক অ্যাডভোকেট আবুল বাশার, মানবাধিকার সংগঠক কলেজ প্রদর্শক আসাদুজ্জামান খান, স্থপতি ইয়াকুব খান, প্রভাষক তারেক আনাম সুমন, সাংস্কৃতিক সংগঠক মোস্তফা জামান সুজন, মানবাধিকার সংগঠক নাসির উদ্দিন, সংগঠক শোয়েবুর রহমান, দিবাকর পিন্টু, নিপীড়িত কলেজ ছাত্রীর বড় বোন সোহাগি আক্তার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক ইভান মাতুব্বর। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা রামিসা ধর্ষণ মামলার আসামির বিচার দ্রুত ফাঁসির মধ্য দিয়ে কার্যকর করে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান। পাশাপাশি চম্পাপুরে এইএসসি পরীক্ষার্থীকে ধর্ষণচেষ্টা না ধর্ষণ করা হয়েছে এটি পরিষ্কার করে জড়িত আসামিদের দ্রুত বিচার কার্যকরের দাবি জানান। পাশাপাশি কলাপাড়ায় মাদকের ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ এবং এর গডফাদারদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। বখাটেদের দৌরাত্ম্য বন্ধে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ নেওয়ারও জোর দাবি ওঠে মানববন্ধন থেকে
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে