যশোরে চলমান তীব্র তাপদাহে যখন জনজীবন অতিষ্ঠ, ঠিক তখনই সাধারণ খেটে খাওয়া মানুষ ও পথচারীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। অসহনীয় এই গরমে শহরের বিভিন্ন পয়েন্টে কর্মরত ট্রাফিক পুলিশ, শ্রমজীবী মানুষ ও পথচারীদের মাঝে ছাতা, হাতপাখা ও ঠাণ্ডা পানি বিতরণ করেছে সংগঠনটি।
শনিবার (২৩ মে) সকাল ১১টার দিকে যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে তীব্র রোদের মধ্যে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ এবংরিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুরসহ খেটে খাওয়া মানুষের মাঝে ছাতা ও হাতপাখা বিতরণ করা হয়। একই সঙ্গে প্রচণ্ড গরমে ক্লান্ত ও তৃষ্ণার্ত পথচারীদের মাঝে ঠান্ডা বিশুদ্ধ পানি বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা শহরের ব্যস্ততম এলাকাগুলোতে অবস্থান নিয়ে সাধারণ মানুষের হাতে এই উপহার তুলে দেন। তপ্ত রোদে ছাতা, পাখা আর এক গ্লাস ঠান্ডা পানি পেয়ে স্বস্তির নিশ্বাস ফেলেন গরমে হাঁসফাঁস করা সাধারণ মানুষ।
সংগঠনটির নেতৃবৃন্দ জানান, চলমান তীব্র তাপদাহে সাধারণ মানুষের দুর্ভোগ কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। তীব্র গরমের এই সময়ে তাদের এই জনসেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে রেড ক্রিসেন্টের এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ মানুষ। তারা বলেন, প্রচণ্ড গরমে এমন মানবিক কার্যক্রম সত্যিই প্রশংসনীয়। বিশেষ করে দীর্ঘ সময় রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করা ট্রাফিক পুলিশ ও দিনমজুরদের জন্য এটি খুবই উপকারী হয়েছে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, বিএনপি নেতা গোলাম রেজা দুলু এবং যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন প্রমুখ।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে