কোরবানির পশুর চামড়া সংরক্ষণের উদ্দেশ্যে কলাপাড়ায় প্রশিক্ষণ কর্মশালা

আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৩:১০:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৩:১০:১২ অপরাহ্ন
যথা নিয়মে পশু জবাই ও কোরবানির পশুর চামড়া সংরক্ষণের উদ্দেশ্যে উপজেলা পর্যায়ে পটুয়াখালীর কলাপাড়ায় “প্রশিক্ষণ কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বেলা( ২৩ মে) ১১ টায় অনুষ্ঠিত এই কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ, সিপিপির সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান খান, সমবায় কর্মকর্তা মো. আব্বাস আলী, স্যানেটারি ও নিরাপদ খাদ্য পরিদর্শক মৃণাল চন্দ্র দেবনাথ  প্রমুখ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির, বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি নাজমুল ইসলাম, চামড়া ব্যবসায়ী মো. শাহআলম। প্রশিক্ষণে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। 

প্রশিক্ষণে সঠিকভাবে চামড়া ছড়ানোর পদ্ধতি,  কাঁচা চামড়া সংরক্ষণ পদ্ধতি, চামড়ার মান নিয়ন্ত্রণ ও স্থানীয় প্রশাসনের ভূমিকা, চামড়ার মান নিয়ন্ত্রণে কোরবানি দাতার প্রতি বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ প্রদান করা হয়। এছাড়া চামড়া সংরক্ষণের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হয়। বিনামূল্যে লবণ সরবরাহের কথা জানানো হয়।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :