সিলেট বিভাগে হামের পরিস্থিতি আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে ৪৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন ২৮৩ জন রোগী।
শুক্রবার (২২ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ‘হাম ও রুবেলা রোগীর প্রতিবেদন ২০২৬’ থেকে এই তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশু হলো- হবিগঞ্জের নবীগঞ্জের আব্দুল মালিকের পাঁচ মাস বয়সী মেয়ে রাইসা, সুনামগঞ্জের ছাতকের ইশাক আলীর ছয় বছর বয়সী ছেলে আলী আফসান, দিরাইর মুসাদ্দিক মিয়ার ১০ মাস বয়সী মেয়ে মুসলিমা, সদরের চার বছর দুই মাস বয়সী শামিমা ও সিলেট সদরের বাহরাম আহমেদের এক বছর দুই মাস বয়সী ছেলে রাশেদ আহমেদ।
এর মধ্যে রাইসা ও আলী আফসান সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, মুসলিমা ও রাশেদ সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে শামিমা মারা যায়।
গত ২৪ ঘন্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি ৩২ রোগী ভর্তি হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮৩ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮০ জন ভর্তি হয়েছেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন