বগুড়ার ধুনটে যমুনা নদীতে একটি যাত্রীবোঝাই নৌকা ডুবে ১০ জন নিখোঁজ হয়েছেন।
বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নৌকাটি নদীপথে চলাচলের সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলে উদ্ধার অভিযান শুরু হয়। দুপুর দেড়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছিল।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে