​ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, চার ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু

আপলোড সময় : ২১-০৫-২০২৬ ১২:০২:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৫-২০২৬ ১২:০২:৪৭ অপরাহ্ন
ঝিনাইদহের কোটচাঁদপুরে সাফদারপুর রেল স্টেশন এলাকায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে৷ এতে সাময়িক বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গ ও ঢাকার ট্রেন চলাচল। ‎

বৃহস্পতিবার (২১ মে) ভোরে কোটচাঁদপুরের সাফদারপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

‎স্টেশন মাস্টার রিপন আলী গণমাধ্যমকে জানান, খুলনার মোংলা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেন সাফদারপুর স্টেশনের কাছে পৌঁছালে রাত ৩টার দিকে পেছনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে বন্ধ হয়ে যায় খুলনার সঙ্গে রাজশাহীসহ উত্তরবঙ্গের রেল চলাচল। 

সকাল ৭টায় খুলনা থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ সম্পন্ন করে। সকাল ৮টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :