​সরাইলে সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু

আপলোড সময় : ২০-০৫-২০২৬ ০৭:০৬:৫১ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৫-২০২৬ ০৭:০৬:৫১ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে চারজন মারা গেছেন।

বুধবার (২০ মে) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের গলানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।’

নিহতদের পরিচয় ও ঘটনা বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ওসি কাদের।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :