হঠাৎ খুলনা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ সময় হাসপাতালের খাবার ঘর পরিদর্শনে গিয়ে রোগীদের জন্য তৈরি করা সবজি মুখে দিয়ে ফেলে দেন তিনি।
বুধবার (২০ মে) সকালে খুলনা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শনে গিয়ে এ চিত্র দেখেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় রোগীদের খোঁজখবর নেন ও হাসপাতালের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন।
এতে উপস্থিত কর্মচারীদের উদ্দেশে মন্ত্রী বলেন, এ ধরনের তরকারি আপনাদের বাসায় রান্না হলে কি খেতেন? এ সময় সুপারিন্টেনডেন্টকে ভালো মানের তরকারি সরবরাহের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
রোগীদের সঙ্গে কথা বলে রাবিস ভ্যাকসিন নিয়ে হয়রানির অভিযোগ এবং টাকা দিয়ে ভ্যাকসিন কেনার ঘটনা হাতেনাতে ধরে হাসপাতালের তত্ত্বাবধায়ক গাজী রফিকুল ইসলামকে ধমক দেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, সরবরাহ না থাকায় সমস্যা তৈরি হয়েছে।
তখনই স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ঢাকায় ফোন করেন। তিনি জানতে পারেন, ভ্যাকসিন আনার জন্য কোনো ধরনের যোগাযোগ করেননি তত্ত্বাবধায়ক। এ ঘটনায় ক্ষুব্ধ মন্ত্রী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু ও জেলা প্রশাসক হুরে জান্নাত।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে