ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আলোচিত দুই সিনেমা ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ এবার আসছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২১ মে থেকে চলচ্চিত্র দু’টি দেখা যাবে নতুন ওটিটি প্ল্যাটফর্ম উৎসব–এ।
শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ড। গেল ঈদে মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও ডিসিপি ও সার্ভার জটিলতার কারণে অনেক প্রেক্ষাগৃহে ঠিকভাবে সিনেমাটি উপভোগ করা সম্ভব হয়নি।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত মানে সিনেমাটি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। ফলে এবার দর্শকরা ‘প্রিন্স’-এর আরও পরিপূর্ণ সংস্করণ দেখতে পারবেন।
অন্যদিকে ঈদের অন্যতম আলোচিত ও প্রশংসিত সিনেমা ‘রাক্ষস’ নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয়। এর আগে তিনি ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’ নির্মাণ করে আলোচনায় আসেন। নির্মাতার ভাষায়, ‘রাক্ষস’ মূলত ‘বরবাদ ইউনিভার্স’-এরই একটি অংশ।
রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। সিনেমার বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।
‘রাক্ষস’-এর মাধ্যমে সিয়ামকে পুরোপুরি অ্যাকশনধর্মী নায়ক হিসেবে নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শকরা। সিনেমাটি এখনও দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রদর্শিত হচ্ছে। আরও বেশি দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতেই এবার ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’–এর যাত্রা শুরু হচ্ছে এই দুই সিনেমার মাধ্যমেই। প্ল্যাটফর্মটি প্রাথমিকভাবে ওয়েবসাইট (www.utshob.live)–এর মাধ্যমে সাবস্ক্রিপশন ভিত্তিক সেবা দেবে। পরে শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপসহ বিভিন্ন স্মার্ট টিভি প্ল্যাটফর্মে এটি চালু করার পরিকল্পনা রয়েছে।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন