আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত মোট ১৩ দিন দেশের সব সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এসংক্রান্ত চিঠি দেওয়া হয়েছে।
চিঠিতে আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্তের কথা বলা হয়। অর্থাৎ ঈদুল আজহার পূর্বে সাত দিন এবং পরে পাঁচ দিন দেশের সব ফিলিং স্টেশন সার্বক্ষণিক খোলা থাকবে। সাধারণত দৈনিক একটি নির্দিষ্ট সময় সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকে, তবে এই ১৩ দিন সেই নিয়ম শিথিল করা হয়েছে।
ঈদুল আজহায় সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার।
আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত সরকারি-আধাসরকারি সব অফিস বন্ধ থাকবে। এ ছাড়া ঈদ উপলক্ষে ধাপে ধাপে ছুটি হবে পোশাক কারখানাগুলো।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে