ফুটবল বিশ্বের কোটি কোটি ভক্ত-সমর্থকদের অপেক্ষার অবসান ঘটিয়ে আজই ঘোষণা করা হচ্ছে ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ব্রাজিলের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড। গত দুই আসরের ফাইনালিস্ট ফ্রান্স ইতিমধ্যে তাদের দল জানিয়ে দিয়েছে এবং চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাও তাদের স্কোয়াড প্রায় চূড়ান্ত করে ফেলেছে। এবার ফুটবলবিশ্বের চোখ হেক্সা মিশনে সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তির ঘোষণার দিকে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আগেই জানিয়েছে, রিও ডি জেনিরোর বিখ্যাত ‘মিউজিয়াম অব টুমোরো’-তে সোমবার (১৮ মে) স্থানীয় সময় বিকেল ৫ টায় (বাংলাদেশ সময় দিবাগত রাত ২ টা) এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই স্কোয়াড ঘোষণা করা হবে। ঐতিহাসিক এই দল ঘোষণার অনুষ্ঠানে বাংলাদেশ, আর্জেন্টিনা, ইংল্যান্ড ও স্পেনসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৭০০ জন সংবাদকর্মী উপস্থিত থাকবেন।
বাংলাদেশ বা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে ভক্তরা ঘরে বসেই এই রোমাঞ্চকর মুহূর্তটি সরাসরি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে ব্রাজিলের টিভি গ্লোবো (TV Globo), স্পোরটিভি (SporTV) এবং এসবিটি (SBT)। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম জিই টিভি (GE TV) এবং সিবিএফ টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে খুব সহজেই ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার অনুষ্ঠান দেখা যাবে।
২০০২ সালে সবশেষ পঞ্চমবারের মতো বিশ্বকাপের শিরোপা উচিয়ে ধরেছিল ব্রাজিল। এবার হেক্সা মিশনে সেলেসাওদের এই স্কোয়াডের সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নেইমার জুনিয়র। প্রাথমিক ৫৫ জনের তালিকায় তিনি থাকলেও, কার্লো আনচেলত্তির ‘ফিটনেস ফার্স্ট’ নীতির কঠিন পরীক্ষায় পাস করে শেষ পর্যন্ত তিনি ২৬ জনের চূড়ান্ত দলে জায়গা পান কি না— সেটিই এখন দেখার বিষয়।
আগামী ১২ জুন পর্দা উঠবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ২০২৬ ফিফা বিশ্বকাপ। প্রথমবারের মতো 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'- খ্যাত এই বৈশ্বিক আসরে খেলবে ৪৮ দল। আসরে গ্রুপ ‘সি’-তে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে ব্রাজিল। আগামী ১৪ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরুর পর ২০ জুন হাইতি ও ২৫ জুন স্কটল্যান্ডের সঙ্গে লড়বে সাম্বার দেশটি।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন