বাবার স্মৃতিবিজড়িত খাল পুনঃখননের করলেন তারেক রহমান

আপলোড সময় : ১৬-০৫-২০২৬ ০৭:২২:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০৫-২০২৬ ০৭:২২:৪৪ অপরাহ্ন
৪৮ বছর পর বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খোর্দ্দ খাল পুনঃখননের কাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে খালটির খননকাজের উদ্বোধন করেন তিনি।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে চাঁদপুরের শাহরাস্তির উয়ারুক এলাকায় খোর্দ্দ খাল খননকাজের উদ্বোধন করেছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ২০ বছর পর চাঁদপুর সফরে এসেছেন।

চাঁদপুরে প্রধানমন্ত্রীর অন্যান্য কর্মসূচি মধ্যে রয়েছে- সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট-সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এরপর বিকাল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান। সবশেষে বিকাল ৫টায় চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশগ্রহণ করেন তারেক রহমান।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :