দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী পার হতে গিয়ে পানিতে ডুবে সাকোয়াদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সাকোয়াদ ওই এলাকার মৃত মমদেলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সাকোয়াদ তার পালিত হাঁসগুলোকে নদী পার করে ওপার থেকে এপারে আনতে যান। এসময় নদীর মাঝপথে তিনি গভীর পানিতে তলিয়ে যান। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধারের চেষ্টা চালায় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে