গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী শনিবার (১৬ মে ) রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ‘১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ’ অনুষ্ঠিত হবে।
বিভাগীয় সমাবেশটি দুপুর ২টায় শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
এছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় নেতারা এবং বিরোধীদলের সংসদ সদস্যরা।
বিভাগীয় এ সমাবেশে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রায় কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ সফল করার প্রস্তুতি নেয়া হয়েছে।
দাবি আদায়ে সমাবেশটি সফল করতে উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন