সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ২০২৬-২৭ সেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয়জয়কার। নির্বাচনে ১৪টি পদের বিপরীতে এই প্যানেল জয় পেয়েছে ১৩টি পদে। অপরদিকে জামায়াত সমর্থিত প্যানেল পেয়েছে একটি পদ।
বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী।
বিএনপি সমর্থিত প্যানেল থেকে অন্য বিজয়ীরা হলেন- দুটি সহ-সভাপতি পদে মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, দুটি সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
সদস্য পদে এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী বিজয়ী হয়েছেন। সাতটি সদস্য পদের একটিতে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত প্যানেলের মো. আজিম উদ্দিন পাটোয়ারী।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে ১৩ ও ১৪ মে সকাল ১০টায় শুরু হয়ে দুপুরে এক ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। দুদিনব্যাপী নির্বাচনে ভোট পড়েছে ৪ হাজার ৪৮টি।
এবারের নির্বাচনে সম্পাদকসহ মোট ১৪টি পদে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত আইনজীবীরা পৃথক প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে আওয়ামীপন্থি কোনো প্যানেল এবারের নির্বাচনে অংশ নেয়নি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন