ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুলিয়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে অপর একটি কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) ভোরে ভাঙ্গা থানার আজিমনগর ইউনিয়নের পুলিয়া ফ্লাইওভার ব্রিজে ওঠার মুখে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কাভার্ড ভ্যানচালক প্রবীর রায় (৩৬) ও হেলপার মো. জুয়েল (১৮)। চালক প্রবীর রায় লালমনিরহাট সদর উপজেলার বৈরাগী কুমার এলাকার শিশির রায়ের ছেলে ও হেলপার জুয়েলের বাড়ি কুড়িগ্রাম জেলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে ঢাকাগামী একটি মালবাহী কাভার্ডভ্যান এক্সপ্রেসওয়ের পুলিয়া এলাকায় দাঁড়িয়ে ছিল। এসময় একই দিক থেকে আসা দ্রুতগতির অপর একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ভ্যানটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পেছনের কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে সামনের গাড়ির ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই চালক ও হেলপার প্রাণ হারান।
খবর পেয়ে ভাঙ্গা থানার রাত্রিকালীন টহল দল, ভাঙ্গা ফায়ার সার্ভিস এবং শিবচর হাইওয়ে থানার এসআই আব্দুস সালামের নেতৃত্বে পুলিশ সদস্যরা রেকারসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সম্মিলিত প্রচেষ্টায় দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি সরিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম জানান, নিহতদের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি বর্তমানে হাইওয়ে থানার হেফাজতে রয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে