সারাদেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় অনুষ্ঠিত হচ্ছে। বুধবার (১৩ মে) ৯টি সাধারণ শিক্ষা বোর্ড ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১৫ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত হিসাববিজ্ঞান (কোড-১৪৬) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৭৯ হাজার ২৫৫ জন। এর মধ্যে অংশ নেয় ১ লাখ ৭৬ হাজার ৯৬৫ জন। অনুপস্থিত ছিল ২ হাজার ২৯০ জন, যা মোট পরীক্ষার্থীর ১ দশমিক ২৮ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার ছিল সর্বোচ্চ ১ দশমিক ৭১ শতাংশ। অন্যদিকে সিলেট শিক্ষা বোর্ডে ছিল সর্বনিম্ন ০ দশমিক ৮৭ শতাংশ।
এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ইসলামের ইতিহাস ও পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২ লাখ ৫৬ হাজার ৮৮৮ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ২৮৯ জন। অনুপস্থিত ছিল ১৩ হাজার ৫৯৯ জন, যা মোট পরীক্ষার্থীর ৫ দশমিক ২৯ শতাংশ।
আজকের পরীক্ষায় মোট ৭ জন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে। এর মধ্যে মাদ্রাসা বোর্ডে ৫ জন এবং রাজশাহী শিক্ষা বোর্ড ও কুমিল্লা শিক্ষা বোর্ডে একজন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সার্বিকভাবে আজকের পরীক্ষার পরিবেশ ভালো ছিল।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে